দুপুর ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে ঝড়-বৃষ্টির আশঙ্কা- দুই ধরনের আবহাওয়ার প্রভাবে অস্থির পরিস্থিতি বিরাজ করছে দেশের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার

2026-05-29T09:11:17+00:00
2026-05-29T09:11:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
দুপুর ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৯:১১ এএম 
সংগৃহীত ছবি
একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে ঝড়-বৃষ্টির আশঙ্কা- দুই ধরনের আবহাওয়ার প্রভাবে অস্থির পরিস্থিতি বিরাজ করছে দেশের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার (২৯ মে) দুপুর ১টার মধ্যে দেশের কয়েকটি এলাকায় দমকা হাওয়াসহ বজ্রঝড় আঘাত হানতে পারে।

আবহাওয়া অফিসের সর্বশেষ নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের আবহাওয়ায় এই অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
আরও পড়ুন

এ ছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বেশ কয়েকটি এলাকায় তাপপ্রবাহ কমার কোনো ইঙ্গিত নেই। রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এএডি/


  বিষয়:   দুপুর  বজ্রবৃষ্টি  পূর্বাভাস  বজ্র  বৃষ্টি  ঝড় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: