আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা (টেম্পারেচার মনিটরিং সিস্টেম) না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা

2026-05-31T19:25:28+00:00
2026-05-31T21:06:13+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৭:২৫ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৬ ৯:০৬ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা (টেম্পারেচার মনিটরিং সিস্টেম) না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা পরিচালনার অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে গত মঙ্গলবার রাতে হাসপাতালের একটি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার পর বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

এছাড়া, নবজাতকদের মধ্যে একজনের পরিবারের পক্ষ থেকে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরবিএন 

  বিষয়:   আদ-দ্বীন মেডিকেল কলেজ  হাসপাতাল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: