জেলায় জেলায় আনসার ভিডিপির সবুজায়নের ডাক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে বুকে ধারণ করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লা, বাগেরহাট, নেত্রকোনা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে উৎসবমুখর

2026-09-29T23:49:14+00:00
2026-09-29T23:49:14+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জেলায় জেলায় আনসার ভিডিপির সবুজায়নের ডাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯ পিএম 
ছবি : সংগৃহীত
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে বুকে ধারণ করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লা, বাগেরহাট, নেত্রকোনা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ ও চারা বিতরণ অভিযান।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কার্যালয়ে কুমিল্লা জেলা কমান্ড্যান্ট উপ-পরিচালক মো. আশরাফুল হকের নেতৃত্বে এই মহতী কর্মসূচি পরিচালিত হয়। এতে চৌদ্দগ্রাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শরিফ মাহমুদসহ বিপুলসংখ্যক আনসার-ভিডিপি সদস্য অংশ নেন।

পার্বত্য জেলা রাঙামাটির চিত্রটিও ছিল উৎসবমুখর। রাঙামাটি জেলা কমান্ড্যান্ট উপ-পরিচালক মো. সাদ্দাম হোসেন ও সার্কেল অ্যাডজুট্যান্ট মো. তানজির আজাদের উপস্থিতিতে সেখানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি সদস্যদের মাঝে তা বিতরণ করা হয়।

পাহাড় ও সমতলের এই সবুজ উদ্যোগ কেবল জেলা কার্যালয়েই সীমাবদ্ধ ছিল না। কুমিল্লা, বাগেরহাট, নেত্রকোনা, খাগড়াছড়ি ও রাঙামাটির প্রত্যন্ত এলাকাতেও পৃথকভাবে এই সবুজায়ন অভিযান অত্যন্ত সফলতার সঙ্গে পরিচালনা করেছেন আনসার-ভিডিপি সদস্যরা। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে

  বিষয়:   জেলা  আনসার ভিডিপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: