আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : হুম্মাম কাদের

চট্টগ্রাম সংবাদদাতা

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগকে আর এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন,

2026-05-31T23:21:47+00:00
2026-05-31T23:21:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : হুম্মাম কাদের
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১১:২১ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগকে আর এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন, চট্টগ্রাম-৭ ‘রাঙ্গুনিয়া’ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

শনিবার (৩০ মে) দুপুরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরস্থ সমাধিতে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, এটি একটি ঐতিহাসিক দিন এবং দীর্ঘ ৪৫ বছর ধরে আমরা এই মাজারে নিয়মিত আসছি। আমাদের যেকোনো রাষ্ট্রীয় বড় প্রোগ্রাম ঢাকা শহরে অনুষ্ঠিত হলে, আমরা সবসময় এখানে দোয়া মাহফিল সম্পন্ন করেই তা শুরু করি। 

বিগত আওয়ামী লীগ সরকারের আমলের তীব্র প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তিনি বলেন, কিছু বছর আগেও যখন আমরা এখানে জিয়ারত করতে ও ফুল দিতে আসতাম, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে চরম বাধা দেওয়া হতো। আমাদের রাতের আঁধারে কিংবা ফজরের সময় এখানে লুকিয়ে আসতে হতো এবং মনে সবসময় হামলার ভয় থাকত।

তিনি আরও বলেন, অতীতে যারা আমাদের ওপর সেই বর্বরোচিত হামলা ও নির্যাতন করেছিল, ইনশাআল্লাহ দেশের মাটিতে তাদের সবার কঠোর বিচার নিশ্চিত করা হবে। শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে মাজারে পৃথক শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জিয়ারত করা হয়। 

দিনটি উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সংসদ সদস্যরা, সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী রাঙ্গুনিয়ার জিয়ানগরে সমবেত হয়ে পুষ্পস্তবক দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: