পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ৩

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে

2026-06-01T13:10:27+00:00
2026-06-01T13:10:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ৩
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১:১০ পিএম 
প্রতীকী ছবি
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর এবং এক পথচারী নারী আহত হয়েছেন।

মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা-লেম্বুরবন সড়কের ময়লা পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং উপজেলার কাসাপুর গ্রামের আমির হোসেন শেখের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জিসান, রাব্বি (১৮) ও আবির (১৬) একটি মোটরসাইকেলে করে কুয়াকাটার দিকে যাচ্ছিলেন। এ সময় সড়ক পারাপারের চেষ্টা করছিলেন মিম নামের এক নারী পথচারী। তাকে এড়াতে গিয়ে মোটরসাইকেল চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। পাশাপাশি পথচারী ওই নারীও আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বি ও আবিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরদিকে গুরুতর আহত মিমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। 


কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে জিসানকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   পথচারী  সড়ক দুর্ঘটনা  কিশোর নিহত  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: