আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল : মঈন খান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

স্বাধীনতা যুদ্ধের মূল দাবিদার আওয়ামী লীগ ১৯৭১ সালের সেই ঐতিহাসিক সময়ে প্রকৃতপক্ষে কোনো যুদ্ধে নামেনি, বরং তারা ময়দান ছেড়ে পালিয়ে

2026-06-01T23:07:17+00:00
2026-06-01T23:07:17+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
আওয়ামী লীগ যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল : মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১১:০৭ পিএম 
সংগৃহীত ছবি
স্বাধীনতা যুদ্ধের মূল দাবিদার আওয়ামী লীগ ১৯৭১ সালের সেই ঐতিহাসিক সময়ে প্রকৃতপক্ষে কোনো যুদ্ধে নামেনি, বরং তারা ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিল বলে তীব্র রাজনৈতিক মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি দাবি করেন, ১৯৭১ সালের পর তারা বারবার একইভাবে পালিয়ে গিয়েছে এবং সর্বশেষ ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনেও তারা একইভাবে দেশ ছেড়ে পালিয়েছে। 

সোমবার (১ জুন) বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপি যৌথভাবে এই বিশেষ আলোচনা সভার আয়োজন করে। সভায় ড. মঈন খান নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষকই নন, তিনি সম্মুখ সমরে বীরত্বের সঙ্গে মুক্তিযুদ্ধ করেছেন। 

এই সঠিক ইতিহাসটি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া বর্তমান সময়ের সবচেয়ে বড় দায়িত্ব। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ১৭ বছর ‘ফ্যাসিবাদী সরকার’ এদেশের স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীদের সুপরিকল্পিতভাবে মিথ্যা ইতিহাস শিখিয়েছে, অথচ শিক্ষার্থীরা জ্ঞান-বিজ্ঞান শিখতে স্কুলে যায়, ভ্রান্ত রাজনীতি শেখার জন্য নয়।

অর্থনৈতিক প্রসঙ্গ টেনে বিএনপির এই নীতিনির্ধারক নেতা বলেন, আওয়ামী লীগই ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। পরবর্তীতে জিয়াউর রহমান সেই ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করে শূন্য ঝুড়িকে পূর্ণ ঝুড়িতে রূপান্তর করেন। 

অথচ স্বৈরাচারী আওয়ামী লীগ বিগত ১৭ বছরে ব্যাপক লুটপাট চালিয়ে এদেশের অর্থ বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে আবারও ভঙ্গুর করে দিয়েছে। তিনি বলেন, জিয়াউর রহমান নিজের পরিবার-পরিজনকে ফেলে রেখে দেশ ও জনগণের স্বার্থে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৫০ বছর আগেই প্রতিটি ইউনিয়নে খাদ্য গুদাম নির্মাণ করেছিলেন।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত এই রাজনৈতিক আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। 

এছাড়া স্থানীয় অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূঁইয়া এবং পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ অন্যান্যরা উপস্থিত থেকে তাদের সাংগঠনিক বক্তব্য পেশ করেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: