আদালতে সাক্ষ্য দিচ্ছেন রামিসার বাবা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ধাপ শুরু হয়েছে। মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণে অংশ

2026-06-02T10:59:52+00:00
2026-06-02T10:59:52+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
আদালতে সাক্ষ্য দিচ্ছেন রামিসার বাবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১০:৫৯ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ধাপ শুরু হয়েছে। মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণে অংশ নিতে হাসপাতাল থেকে সরাসরি আদালতে উপস্থিত হয়েছেন নিহত শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা।

মঙ্গলবার (২ মে) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসেন তিনি। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মামলার বাদী হিসেবে তিনিই প্রথমদিকের সাক্ষীদের একজন। একই দিনে আরও কয়েকজন সাক্ষীর বক্তব্য গ্রহণের প্রস্তুতি রয়েছে।

Advertisement
আদালত সূত্রে জানা গেছে, মামলার প্রধান দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকেও কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং মরদেহ গোপনের অভিযোগে বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আরও পড়ুন

এর আগে শারীরিক অসুস্থতার কারণে হান্নান মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়। জ্বরের সঙ্গে বুকে ব্যথা অনুভব করায় চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিভিন্ন রাজনৈতিক ও সরকারি ব্যক্তিরাও হাসপাতালে যান।

মামলার তদন্তে ডিএনএ বিশ্লেষণ, ময়নাতদন্ত প্রতিবেদন এবং অন্যান্য ফরেনসিক আলামত যুক্ত করে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। অভিযোগ গঠনের পর আদালত সাক্ষ্যগ্রহণের জন্য একাধিক সাক্ষীকে সমন জারি করে।

গত মে মাসে সংঘটিত নৃশংস এ হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তদন্তের পর আইনশৃঙ্খলা বাহিনী দুই আসামিকে গ্রেফতার করে এবং মামলাটি দ্রুত বিচারের আওতায় আনা হয়।

এএডি/
  বিষয়:   আদালত  সাক্ষ্য  রামিসা  বাবা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: