একুশে বইমেলায় জাহিদ কাজীর ‘পচা গোলাপ’

নিজস্ব প্রতিবেদক

একুশে বইমেলা

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও শিশুসাহিত্যিক জাহিদ কাজীর ছোটগল্পের বই ‘পচা গোলাপ’। প্রেম-বিরহ, আবেগ-দহন ও সমাজের চলমান নানা অসঙ্গতির

2019-02-25T21:50:17+00:00
2019-02-25T21:50:17+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
একুশে বইমেলা
একুশে বইমেলায় জাহিদ কাজীর ‘পচা গোলাপ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৯:৫০ পিএম 
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও শিশুসাহিত্যিক জাহিদ কাজীর ছোটগল্পের বই ‘পচা গোলাপ’। প্রেম-বিরহ, আবেগ-দহন ও সমাজের চলমান নানা অসঙ্গতির পাশাপাশি ‘পচা গোলাপ’-এ উঠে এসেছে সমসাময়িক নানা বিষয়-বৈচিত্রের রসায়ন। বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন আলমগীর জুয়েল।

এতে স্থান পাওয়া গল্পগুলোতে রয়েছে কল্পনা-বাস্তবতার মিশেলে জীবনবোধের নানা উপাখ্যান। এক একটি গল্প যেন আমার, আপনার তথা আমাদের মনোভাবনার প্রতিমূর্তি হয়েই চোখের সামনে ধরা দিচ্ছে। সময়ের পরিক্রমায় প্রতিটি গল্প যেন জীবন থেকে জীবনের স্রেতে  মিলেমিশে একাকার।

৯টি ছোটগল্প নিয়ে রচিত এ গ্রন্থটি প্রকাশ করেছে কথাসাহিত্যিক আহমেদ ফারুকের পরিচালনাধীন সময়ের অন্যতম জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান প্রিয়মুখ। বইটি ৪৮ পৃষ্ঠায় আবৃত, দাম রাখা হয়েছে মাত্র একশ টাকা। অমর একুশে গ্রন্থমেলায় ‘পচা গোলাপ’ পাওয়া যাবে প্রিয়মুখের ১৭৬-১৭৭ নম্বর স্টলে।
নতুন এ বই প্রসঙ্গে কবি জাহিদ কাজী বলেন, ‘পাঠকরা বইটি পড়ে একদিকে যেমন দহনের আঁচ পাবেন অন্যদিকে পাবেন আনন্দ। কল্পনা এবং বাস্তবতার মিশেল বইটি পাঠককে বেশ ভাবিয়ে তুলবে বলে আমার বিশ্বাস।’

একুশে বইমেলা ছাড়াও দেশের অন্যান্য বইমেলাতে প্রিয়মুখের অংশগ্রহণ থাকায় বইটি নিয়ে তিনি বেশ আশাবাদী।

জাহিদ কাজীর প্রকাশিত বইয়ের সংখ্যা ৮টি। এ ছাড়াও তিনি সম্পাদনা করছেন লিটলম্যাগ ‘বাক্য’, শিল্প-সাহিত্য বিষয়ক অনলাইন পোর্টাল ‘বাক্য টোয়েন্টিফোর ডটকম’ এবং সঠিক শব্দের সমাহার ‘নাম সমাচার ডটকম’।

উল্লেখ্য, কবি জাহিদ কাজী রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রলেখক পরিষদ থেকে ছোটগল্পে ‘সাহিত্য পদক-২০১৩’, ‘রঙধনু ছড়াকার সম্মাননা-২০১৬’, কাব্যকথার ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিপদক- ২০১৭’ এবং কাব্যচন্দ্রিকা স্বর্ণপদক-২০১৭ লাভ করেন।

Advertisement
Loading...
Loading...
একুশে বইমেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: