শামিম আরা স্মৃতি’র দুইটি বই

নিজস্ব প্রতিবেদক

একুশে বইমেলা

গল্পকার ও ঔপন্যাসিক শামিম আরা স্মৃতি। এবারের বইমেলায় এসেছে তার দুইটি বই। গদ্য এবং পদ্যে সমান দক্ষতার নিদর্শন তার সাহিত্যকর্ম।

2019-03-01T17:38:55+00:00
2019-03-01T17:38:55+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
একুশে বইমেলা
শামিম আরা স্মৃতি’র দুইটি বই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০১৯, ৫:৩৮ পিএম 
গল্পকার ও ঔপন্যাসিক শামিম আরা স্মৃতি। এবারের বইমেলায় এসেছে তার দুইটি বই। গদ্য এবং পদ্যে সমান দক্ষতার নিদর্শন তার সাহিত্যকর্ম। তারই সাক্ষ্য বহন করছে এবারে প্রকাশিত তার বই। প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা থেকে প্রকাশিত হয়েছে তার গল্পগ্রন্থ ‘দাবদাহ’ এবং কবিতার বই ‘ইচ্ছে ঘুড়ি’।

‘দাবদাহ’ গল্পগ্রন্থটি লেখকের নবম প্রয়াস। নিজের গল্পগ্রন্থ সম্পর্কে বলতে গিয়ে জানালেন, গল্পগুলোতে স্থান পেয়েছে সামাজিক অসঙ্গতির চিত্র। প্রকৃতির অনাবিল উপাদানকে উপজীব্য করে অবিরত লিখে যান। আর তার কবিতায় উঠে আসে প্রকৃতির উপাদান, বৈচিত্রতা, প্রকৃতির খেয়াল, সৃষ্টি, সমাজ সচেতনতা, অসঙ্গতি ও অধিকার। বইমেলার ১ নম্বর প্যাভিলিয়নে বইগুলো পাওয়া যাবে।

Advertisement
Loading...
Loading...
একুশে বইমেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: