সাড়া ফেলেছে সাংবাদিক হাসান রাজীবের দুই বই

নিজস্ব প্রতিবেদক

একুশে বইমেলা

অমর একুশে বইমেলায় এবার ব্যাপক সাড়া ফেলেছে কবি, সাংবাদিক ও সাহিত্যিক হাসান রাজীবের দুইটি বই, ‘অরফিয়াসের বীণা’ ও ‘দিন কেটে

2019-02-28T20:34:58+00:00
2019-02-28T20:34:58+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
একুশে বইমেলা
সাড়া ফেলেছে সাংবাদিক হাসান রাজীবের দুই বই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:৩৪ পিএম 
অমর একুশে বইমেলায় এবার ব্যাপক সাড়া ফেলেছে কবি, সাংবাদিক ও সাহিত্যিক হাসান রাজীবের দুইটি বই, ‘অরফিয়াসের বীণা’ ও ‘দিন কেটে যায় ছন্দে’।

সহজ, সরল ও সাবলীল ভাষায় লেখা ‘অরফিয়াসের বীণা’ কবিতার বইটি সম্পূর্ণ আবৃত্তিযোগ্য এবং পাঠকের হৃদয় ছুয়ে যাওয়া একটি অসাধারণ কাব্য প্রয়াস। 

‘অরফিয়াসের বীণা’ মূলত প্রাচীন গ্রিসের প্রেম ও সৌন্দর্যের অনিন্দ্য সুন্দর দেব-দেবী নির্ভর একটি কবিতা। তা সত্ত্বেও কাব্যগ্রন্থটির প্রত্যেকটি কবিতা যেন দেবতা অরফিয়াসের বাঁশির সেই সম্মোহনী সুরের মূর্ছনা। পড়তে পড়তে পাঠককে পৌঁছে দেবে কল্পরাজ্যের সৌধচূড়ায়।

অপরদিকে শিশু প্রথমে শেখে পরিবার থেকে; এরপর প্রকৃতি ও পরিবেশ থেকে সে শিক্ষা নেয়। পরিবারের আবেগ-অনুভূতির সঙ্গে প্রকৃতি ও পরিবেশের সমন্বয়ে শিশুর কল্পনা ও স্মরণশক্তির বাহন হিসেবে কাজ করবে ‘দিন কেটে যায় ছন্দে’ বইটি। 

‘দিন কেটে যায় ছন্দে’ বইটিতে মোট ছড়া রয়েছে ৫০টি। ‘অরফিয়াসের বীণা’ বইটিতে মোট কবিতা স্থান পেয়েছে ৬৭টি। বই দুইটি প্রকাশ করেছে ‘শুদ্ধপ্রকাশ’। প্রকাশক হিরোন্ময় হিমাংশু। ‘শুদ্ধপ্রকাশ’ নতুন হলেও ইতোমধ্যে গুরুত্বপূর্ণ প্রকাশনী হিসেবে সবার নজর কেড়েছে।

দুটি বইয়ের মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা করে। তবে বিশেষ ডিসকাউন্টে মেলায় ১২০ টাকায় পাওয়া যাবে। অমর একুশে গ্রন্থমেলার (সোহরাওয়ার্দী উদ্যান অংশে) ৩৯৮ নম্বর ‘শুদ্ধপ্রকাশ’ স্টলে বই দুটি পাওয়া যাবে। এছাড়াও পাঠক রকমারি ডটকম থেকে ২৫ ভাগ ছাড়ে বইটি সংগ্রহ করতে পারবেন।

Advertisement
Loading...
Loading...
একুশে বইমেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: