আজ পর্দা নামছে গ্রন্থমেলার

নিজস্ব প্রতিবেদক

একুশে বইমেলা

দুই দিন বাড়ানোর পর আজ পর্দা নামছে অমর একুশে গ্রন্থমেলার। যদিও নিয়মানুযায়ী ২৮ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত চলার কথা মেলা।

2019-03-02T10:29:29+00:00
2019-03-02T10:29:29+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
একুশে বইমেলা
আজ পর্দা নামছে গ্রন্থমেলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০১৯, ১০:২৯ এএম 
দুই দিন বাড়ানোর পর আজ পর্দা নামছে অমর একুশে গ্রন্থমেলার। যদিও নিয়মানুযায়ী ২৮ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত চলার কথা মেলা। কিন্তু লেখক-প্রকাশকদের দাবির প্রেক্ষিতে মেলার সময় দুই দিন বাড়ানো হয়।
বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, আজ রাত ৯টা পর্যন্ত চলবে বাঙালির প্রাণের মেলা।

প্রসঙ্গত, মেলার গত কয়েকদিন ভারি বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় প্রকাশকরা লোকসানের মুখে পড়েন বলে বাংলা একাডেমিকে জানান তারা। এ কারণে তারা মেলা বাড়ানোর দাবি জানান।

বাংলা একাডেমি জানিয়েছে, এ বছর মেলায় ৫২৩টি প্রকাশনী ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ ছাড়া ১৮০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে।
এদিকে, মেলার সময় দুই দিন বাড়ানোর পর গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নামে পাঠকদের।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে বইমেলা ২০১৯-এর উদ্বোধন করেন। এবারের মেলার স্লোগান ছিল ‘৫২ থেকে ৭১, ৭১ থেকে ১৯-নবপর্যায়’। এ বছর বাংলা একাডেমি ৩ লাখ বর্গফুটের ওপর মেলার আয়োজন করে।
Advertisement
Loading...
Loading...
একুশে বইমেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: