কলম বিরতি নিয়ে আমাদের কোনো নির্দেশনা নেই : ইসলামী ব্যাংক এমডি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ইসলামী ব্যাংক বাংলাদেশের কর্মকর্তাদের সংগঠন ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর আহ্বানে ব্যাংকের বিভিন্ন শাখায় এক ঘণ্টার কলম বিরতি পালিত হচ্ছে। তবে এ

2026-06-04T13:11:18+00:00
2026-06-04T13:11:18+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
অর্থনীতি
কলম বিরতি নিয়ে আমাদের কোনো নির্দেশনা নেই : ইসলামী ব্যাংক এমডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:১১ পিএম   (ভিজিট : ১৮)
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে। ছবি : সময়ের আলো
ইসলামী ব্যাংক বাংলাদেশের কর্মকর্তাদের সংগঠন ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর আহ্বানে ব্যাংকের বিভিন্ন শাখায় এক ঘণ্টার কলম বিরতি পালিত হচ্ছে। তবে এ প্রসঙ্গে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আলতাফ হোসাইন জানিয়েছেন, কলম বিরতি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের কোনো নির্দেশনা নেই। কেউ গ্রাহক সেবা না দিলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। 

বৃহস্পতিবার (৪ জুন) ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর পক্ষ থেকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করা হয়। ওই সমাবেশ থেকেই বৃহস্পতিবার (৪ জুন) এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানান হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে আজ ব্যাংকের অনেক শাখার কর্মকর্তাদের কলম বিরতি পালন করতে দেখা গেছে। এই সময়ে গ্রাহক সেবা বিঘ্নিত হলেও উদ্ভূত পরিস্থিতি নিয়ে শাখার কোনো কর্মকর্তা গণমাধ্যমের সামনে সরাসরি বক্তব্য দিতে রাজি হননি।   

গ্রাহক সেবা ব্যাহত হওয়া প্রসঙ্গে আলতাফ হোসাইন বলেন, ‘কর্মকর্তারা গ্রাহক সেবা না দিলে তো ব্যাংকের পক্ষে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব নয়। তবে আমাদের মূল কর্মকর্তারা সেবা দিতে প্রস্তুত আছেন। এখন দেশের কোন শাখায় কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তা প্রধান কার্যালয়ে বসে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট করে বলা সম্ভব না। আমরা খোঁজ নিচ্ছি।’

চলমান আন্দোলন ও গ্রাহকদের টাকা তুলে নেওয়ার গুঞ্জন বা আতঙ্ক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমডি বলেন, "যে-কোনো ব্যাংক থেকেই যদি গ্রাহকেরা একদিনে তাদের সব টাকা তুলে নিয়ে যান, তবে সেই ব্যাংক বন্ধ হয়ে যাবে— এটাই স্বাভাবিক। তবে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তেমনটি কখনোই হবে না। আন্দোলনের কারণে টাকা তোলার কিছুটা চাপ তৈরি হয়েছে এবং তা অন্যান্য সময়ের তুলনায় বেশি হলেও পরিস্থিতি এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।’

তিনি আরও বলেন, ব্যাংকের আর্থিক ভিত্তি মজবুত রয়েছে এবং গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য তিনি গ্রাহক ও অংশীজনদের প্রতি আহ্বান জানান।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   কলম বিরতি  নির্দেশনা  ইসলামী ব্যাংক  এমডি 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: