আজ যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সব তপশিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। একই

2026-10-29T09:40:24+00:00
2026-10-29T09:40:24+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
অর্থনীতি
আজ যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯:৪০ এএম 
বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সব তপশিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়ও।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত সাধারণ ছুটির পরিপ্রেক্ষিতে নির্বাচনি এলাকার সব তপশিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখা বৃহস্পতিবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এ নির্দেশনার আওতায় শুধু ঠাকুরগাঁও-১ আসনের সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ব্যাংকগুলো বন্ধ থাকবে। দেশের অন্যান্য এলাকার ব্যাংকের কার্যক্রম এ নির্দেশনার কারণে বন্ধ থাকবে না।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   এলাকা  ব্যাংক বন্ধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: