প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

হিলি, দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় আল-আমিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন সুমনা

2026-06-04T17:04:19+00:00
2026-06-04T17:04:19+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ১১)
ছবি : সময়ের আলো
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় আল-আমিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন সুমনা গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৬ টার দিকে ভাদুরিয়া বাজারের চৌধুরী ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আলামিন ভাদুরিয়া বাজার (উবারেরপাড়) এলাকার বাসিন্দা শামিমের সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুই ভাই-বোন প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে আলামিন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সুমনাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

নবাবগঞ্জ থানার এসআই সাজিদ আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ভোর থেকেই পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপারকে থানা হেফাজতে রাখা হয়েছে।

আরবিএন 


  বিষয়:   দিনাজপুর  নবাবগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: