পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পদোন্নতি তালিকায় নাম না থাকায় অবসর-পূর্ব ছুটির (পিআরএল) আবেদন করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলী আকবর

2026-06-05T11:52:37+00:00
2026-06-05T11:52:37+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:৫২ এএম   (ভিজিট : ১০)
সিআইডির ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলী আকবর খান। ছবি : সংগৃহীত
পদোন্নতি তালিকায় নাম না থাকায় অবসর-পূর্ব ছুটির (পিআরএল) আবেদন করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলী আকবর খান।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর তিনি এ আবেদনপত্র দাখিল করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের পাঁচ কর্মকর্তাকে ডিআইজি থেকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়। তবে ওই তালিকায় সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর খানের নাম না থাকায় পুলিশ প্রশাসনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে আলী আকবর খান গণমাধ্যমকে বলেন, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়।

পুলিশ প্রশাসনের একাধিক সূত্রের দাবি, আলী আকবর খানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি হিসেবে সিআইডির প্রধান করার একটি প্রস্তাব প্রশাসনিক পর্যায় থেকে পাঠানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাব বাস্তবায়ন হয়নি।


তবে কেন ওই প্রস্তাব বাস্তবায়ন হয়নি, সে বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

আলী আকবর খান ১৯৯৫ সালের ১৫ নভেম্বর পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে কর্মজীবনে তিনি দীর্ঘ সময় বঞ্চনার শিকার হন। ২০০৮ সালের নির্বাচনের পর তাকে ওএসডি করা হয় এবং ২০২২ সালের এপ্রিলে তাকে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ বঞ্চনার পর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি চাকরিতে পুনর্বহাল হন।

সময়ের আলো/আআ


  বিষয়:   পদোন্নতি  অবসর  আবেদন  পুলিশ  কর্মকর্তা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: