রাজধানীর মহাখালীর আমতলীতে যাত্রীবাহী বাস উল্টে রফিক (৩৫) একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার (৬জুন) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা রফিককে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন বাসের যাত্রী রনি (২৫) ও ফিরোজ (৪০)।
ফায়ার সার্ভিস সদস্যরা জানায়, ভাটি বাংলা এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রী ও হেলপার আহত হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহত রফিকের ভগ্নিপতি মো. রনি জানান, নিহত রফিক ওই গাড়ির হেলপার। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। তিনদিন আগে কাজে এসেছিল সে। আজ সকালেই বাড়ি ফেরার কথা ছিল রফিকের।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সময়ের আলো/আআ