অভিজিৎ দিপকের মহারাষ্ট্রের বাড়িতে কড়া পুলিশি পাহারা, বাড়ি ছাড়লেন বাবা-মা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টিরআন্দোলনকে কেন্দ্র করে যখন দেশজুড়ে টানটান উত্তেজনা, তখন এর রেশ এসে পৌঁছেছে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ

2026-06-06T14:15:31+00:00
2026-06-06T14:15:31+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
অভিজিৎ দিপকের মহারাষ্ট্রের বাড়িতে কড়া পুলিশি পাহারা, বাড়ি ছাড়লেন বাবা-মা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:১৫ পিএম   (ভিজিট : ০)
অভিজিৎ দিপকে। ছবি : সংগৃহীত
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টিরআন্দোলনকে কেন্দ্র করে যখন দেশজুড়ে টানটান উত্তেজনা, তখন এর রেশ এসে পৌঁছেছে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জন্মভিটাতেও। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের (সাবেক আওরঙ্গাবাদ) ওয়ালুজ এমআইডিসি এলাকায় অবস্থিত দিপকের পৈতৃক বাসভবনের বাইরে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে রাজ্য পুলিশ।

ডিজিটাল দুনিয়া কাঁপানো এই যুব আন্দোলনকে ঘিরে সাধারণ মানুষের কৌতূহল ও জনসমর্থন যেভাবে বাড়ছে, তাতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ছত্রপতি সম্ভাজিনগরের ডেপুটি পুলিশ কমিশনার (জোন-১) পঙ্কজ আতুলকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। তিনি বলেন, পরিস্থিতি পর্যালোচনা করে যদি আরও অতিরিক্ত পুলিশ ফোর্স বা জনবল মোতায়েন করার প্রয়োজন হয়, তবে আমরা তাও করব। আপাতত অপ্রীতিকর ঘটনা ও অহেতুক জমায়েত এড়াতে দিপকের বাড়ির সামনে নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে অভিজিৎ দিপকের বাসভবনে নিরাপত্তার জন্য মাত্র একজন পুলিশ গার্ড নিয়োজিত ছিলেন। তবে শনিবার (৬ জুন) দিল্লির আন্দোলন তীব্র রূপ নেওয়ার পর তা তাৎক্ষণিকভাবে বাড়িয়ে একজন কর্মকর্তার নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ পুলিশ দল মোতায়েন করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও একটি অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। বর্তমানে অভিজিৎ দিপকের বাবা-মা ওই বাড়িতে অবস্থান করছেন না। আন্দোলনের তীব্রতা এবং সম্ভাব্য পুলিশি বা রাজনৈতিক ঝামেলার আশঙ্কায় তারা আগেই বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ডিসিপি পঙ্কজ আতুলকার স্পষ্ট করে বলেছেন, দিপকের বাবা-মা বর্তমানে এই বাড়িতে নেই এবং এই মুহূর্তে তারা আমার বা পুলিশের কোনো যোগাযোগের মধ্যেও নেই।

/কহু


  বিষয়:   ভারত  দিল্লি  মহারাষ্ট্র  ককরোচ জনতা পার্টি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: