দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালন সম্পন্ন করে ধীরে ধীরে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরুর পর শনিবার পর্যন্ত ৩৭ হাজার

2026-06-07T13:33:38+00:00
2026-06-07T16:49:15+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:৩৩ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ৪:৪৯ পিএম
সংগৃহীত ছবি
পবিত্র হজ পালন সম্পন্ন করে ধীরে ধীরে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরুর পর শনিবার পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন হজযাত্রী দেশে পৌঁছেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোববার আরও ৩ হাজার ৬৪৬ জন হাজি দেশে ফেরার কথা রয়েছে, ফলে মোট ফিরতি হাজির সংখ্যা অর্ধেকেরও বেশি ছাড়িয়ে যাবে।

হজ শেষে দেশে ফেরা যাত্রীরা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তাদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানান। অনেকেই এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সৌদি কর্তৃপক্ষের সার্বিক আয়োজনের প্রশংসা করেন।

বিশেষ করে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী যাত্রীরা বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, আবাসন, পরিবহন, চিকিৎসা ও অন্যান্য সেবার ক্ষেত্রে তারা ইতিবাচক অভিজ্ঞতা পেয়েছেন। তাদের কেউ কেউ ভবিষ্যৎ হজযাত্রীদের সরকারি ব্যবস্থাপনার আওতায় হজ পালনের পরামর্শও দিয়েছেন।
আরও পড়ুন

হজ মিশনের তথ্য অনুযায়ী, মক্কা ও মদিনায় স্থাপিত বাংলাদেশ হজ মিশনের মেডিকেল সেন্টারগুলো থেকে শনিবার পর্যন্ত ৫৮ হাজার ৪৯টি ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া চিকিৎসাসেবা গ্রহণের জন্য সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছেন ৩৯৮ জন বাংলাদেশি হাজি।

তবে এবারের হজ মৌসুমে কিছু শোকের ঘটনাও ঘটেছে। এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।

হজ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ফ্লাইট সূচি অনুযায়ী পর্যায়ক্রমে সব হাজিকে দেশে ফিরিয়ে আনা হবে। আগামী ১ জুলাই ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

এএডি/
  বিষয়:   হজ  দেশ  হাজার  হাজি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: