রিকশাচালক ও হকারদের নিবন্ধনের আওতায় আনতে চায় ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রিকশাচালক ও হকারদের নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা

2026-06-07T21:11:23+00:00
2026-06-07T21:11:23+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
জাতীয়
রিকশাচালক ও হকারদের নিবন্ধনের আওতায় আনতে চায় ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ৮)
রিকশাচালক ও হকারদের নিবন্ধনের আওতায় আনতে চায় ডিএসসিসি। ছবি : সংগৃহীত
রিকশাচালক ও হকারদের নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে ডিএসসিসির অঞ্চল-১ এর নাগরিক সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আয়োজিত এক গণশুনানিতে এ তথ্য জানানো হয়। নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই শুনানির আয়োজন করে দক্ষিণ সিটি করপোরেশন।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকা শহরের রিকশাচালক ও হকারদের একটি নিবন্ধন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। যথাযথ নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া কেউ ঢাকা শহরে এসে তাৎক্ষণিকভাবে হকারি বা রিকশা চালানোর সুযোগ পাবে না।

হকারদের জন্য নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করা হবে জানিয়ে প্রশাসক বলেন, ব্যবসা শেষে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখার বিষয়ে তাদের সচেতন করা হবে, যেন সিটি করপোরেশন সহজে তা অপসারণ করতে পারে। সম্প্রতি ঈদুল আজহায় কোরবানির বর্জ্য অপসারণে দক্ষিণ সিটি করপোরেশন ‘অতীতের সব রেকর্ড ভেঙেছে’ বলে দাবি করেন প্রশাসক। তিনি নগরকে পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও নিয়ম মেনে চলার আহ্বান জানান।


বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স এবং জনস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে তাদের অভাব-অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন তিনি। সংস্থাটি ১০টি অঞ্চলেই পর্যায়ক্রমে এই ধরনের গণশুনানি হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   রিকশাচালক  হকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: