বহুতল ভবন থেকে পড়ে রাজধানীতে এসি ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় একটি বহুতল ভবনের ছয় তলার বাইরে এয়ার কন্ডিশনার লাগানোর সময় নিচে পড়ে শামীম হোসেন

2026-06-07T21:35:56+00:00
2026-06-07T21:36:58+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
বিবিধ
বহুতল ভবন থেকে পড়ে রাজধানীতে এসি ইলেকট্রিশিয়ানের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:৩৫ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ৯:৩৬ পিএম  (ভিজিট : ২)
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। সংগৃহীত ছবি
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় একটি বহুতল ভবনের ছয় তলার বাইরে এয়ার কন্ডিশনার লাগানোর সময় নিচে পড়ে শামীম হোসেন সাজু (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সাজু পুরানা পল্টনের ‘নিউ কনফিডেন্স রেফ্রিজারেশন’ নামক একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন। মুন্সিগঞ্জের মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকার বাসিন্দা সাজু পরিবার নিয়ে কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকায় থাকতেন। 

দোকানের কর্মচারী মো. মামুন জানান, সকালে দোকান মালিক সাজুসহ কয়েকজন এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি ভবনে এসি লাগানোর কাজে যান। সন্ধ্যার দিকে ছয় তলা ভবনের বাইরের অংশে এসি ফিটিং করার সময় তিনি আচমকা নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। 

দুর্ঘটনার পরই কর্মচারীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট নিউমার্কেট থানাকে অবহিত করা হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   রাজধানী  বহুতল ভবন  এসি ইলেকট্রিশিয়ান  মৃত্যু 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: