দেশে ফিরলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ফ্রান্স ও নেদারল্যান্ডস সফর শেষে দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে

2026-06-08T13:06:04+00:00
2026-06-08T13:06:04+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
জাতীয়
দেশে ফিরলেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:০৬ পিএম   (ভিজিট : ৩০)
সংগৃহীত ছবি
ফ্রান্স ও নেদারল্যান্ডস সফর শেষে দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে দেশে ফিরে তিনি রাজধানীর মিরপুরে নিজ কার্যালয়ে পুনরায় কার্যক্রম শুরু করেছেন।

গত শুক্রবার (৫ জুন) দেশে ফেরেন ড. ইউনূস। এর দুই দিন পর, রোববার (৭ জুন) তিনি মিরপুরে তার দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, গত ২৭ মে তিনি ঢাকা ত্যাগ করে ফ্রান্সের প্যারিসে যান। পরে ৩১ মে প্যারিস থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামে পৌঁছান তিনি। ইউরোপের এই দুই দেশে অবস্থানকালে সামাজিক ব্যবসা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যুব উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি।
আরও পড়ুন

নেদারল্যান্ডস সফরের সময়ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও অংশীজনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

ড. ইউনূসের এই সফরসঙ্গীদের মধ্যে ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং ওয়াই ওয়াই ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা সজীব এম খায়রুল ইসলাম।

এএডি/


  বিষয়:   দেশ  ড. ইউনূস  অন্তর্বর্তী সরকার  প্রধান উপদেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: