তিন তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে আনা কি বৈধ, ইসলাম কী বলে

নিজস্ব প্রতিবেদক

ইসলাম

ইসলামে তালাক একটি বৈধ হলেও অপছন্দনীয় বিষয়। স্বামী যদি স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয়, তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণভাবে শেষ

2026-06-08T14:19:31+00:00
2026-06-08T14:19:31+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম
তিন তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে আনা কি বৈধ, ইসলাম কী বলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ২:১৯ পিএম 
সংগৃহীত ছবি
ইসলামে তালাক একটি বৈধ হলেও অপছন্দনীয় বিষয়। স্বামী যদি স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয়, তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। এ অবস্থায় স্ত্রীকে আগের স্বামীর কাছে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকে না।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‌‌‘তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অন্য কোনো স্বামীকে বিয়ে না করবে, তার জন্য হালাল নয়।’ (সুরা বাকারা, আয়াত : ২৩০)

Advertisement
অর্থাৎ, তিন তালাকের পর স্ত্রী যদি ইদ্দত (৩ ঋতুস্রাব) পালন শেষ করে অন্য একজন পুরুষকে স্বাভাবিকভাবে বিয়ে করেন এবং তাদের মধ্যে প্রকৃত দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়, এরপর কোনো কারণে দ্বিতীয় স্বামী তাকে তালাক দেন বা মারা যান, তাহলে ইদ্দত শেষে চাইলে তিনি পূর্বের স্বামীকে নতুন মোহরানায় পুনরায় বিয়ে করতে পারবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে দ্বিতীয় বিয়েটা চুক্তিতে হতে পারবে না। অর্থাৎ, তালাকের শর্ত দিয়ে দ্বিতীয় বিয়ে করা যাবে না। এই কাজ শরিয়ত সমর্থন করে না।
আরও পড়ুন

এ বিষয়ে হযরত আয়িশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রিফাআ কুরাযীর স্ত্রী তিন তালাকপ্রাপ্ত হওয়ার পর অন্যত্র বিয়ে করেছিলেন। পরে তিনি প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চাইলে নবীজি (সা.) বলেন, তা তখনই সম্ভব হবে যখন দ্বিতীয় স্বামীর সঙ্গে প্রকৃত স্বামী-স্ত্রীর সম্পর্ক স্থাপিত হবে। (সহিহ বুখারি, হাদিস : ৫২৬০)

এ বিধানের উদ্দেশ্য হলো তালাককে খেল-তামাশার বিষয় বানানো থেকে মানুষকে বিরত রাখা এবং বৈবাহিক সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করানো। তাই স্বামী-স্ত্রী উভয়ের উচিত রাগ বা আবেগের বশে তালাকের মতো গুরুতর সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য, বোঝাপড়া ও ইসলামের নির্দেশনা অনুযায়ী পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করা।

এএডি/
  বিষয়:   তিন  তালাক  স্ত্রী  বৈধ  ইসলাম 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: