দাবি বাস্তবায়নের আশ্বাসে আন্দোলন স্থগিত ইন্টার্ন চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ছয় দফা দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পর ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের চলমান কর্মবিরতি এবং মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন

2026-06-08T21:37:36+00:00
2026-06-08T21:37:36+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
জাতীয়
দাবি বাস্তবায়নের আশ্বাসে আন্দোলন স্থগিত ইন্টার্ন চিকিৎসকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ১৩)
সংগৃহীত ছবি
ছয় দফা দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পর ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের চলমান কর্মবিরতি এবং মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি আগামী সাত কার্যদিবসের জন্য স্থগিত করা হয়েছে। 

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের অনুষ্ঠিত এক সফল দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই আন্দোলন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন ঢাকা মেডিকেল কলেজ ‘ঢামেক’ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির ‘আইডিএস’ সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম।

ডা. নাবিল বিন কাশেম সাংবাদিকদের বলেন, ‘আজ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে আমাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে সেগুলো আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের নিশ্চয়তাও দেওয়া হয়েছে। তাই আগামীকাল থেকে চলমান কর্মবিরতি ও আন্দোলন সাত কার্যদিবসের জন্য স্থগিত করা হলো।’ 

এর আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোকে অত্যন্ত যৌক্তিক বলে অভিহিত করেন এবং আলোচনার মাধ্যমে সেগুলো সমাধানের বিষয়ে সরকারের ইতিবাচক সিদ্ধান্তের কথা জানান।

স্বাস্থ্য সচিব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বর্তমানের ২০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে নবম গ্রেডের বেসিক বেতনের সমপরিমাণ অর্থাৎ ২২ হাজার টাকা নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এফসিপিএস প্রশিক্ষণরত চিকিৎসকদের কোনো ধরনের ইনক্রিমেন্ট ছাড়া নবম গ্রেডের সমপর্যায়ের সুযোগ-সুবিধা দেওয়া হবে। 

সচিব আরও জানান, সরকারের নতুন পে-স্কেল বাস্তবায়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের বর্তমান ভাতাও আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। এছাড়া এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থী নিয়মিতভাবে প্রতি মাসে এই মাসিক ভাতা পাবেন।

চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব প্রক্রিয়া অনুসরণ করে অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য সচিব। একই সঙ্গে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে এবং বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও মেডিকেল কলেজে এন্ট্রি-লেভেলে কর্মরত চিকিৎসকদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে ১২ সদস্যের একটি শক্তিশালী ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। এই প্রতিনিধিদলে ছিলেন ঢামেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. মোস্তফা আমির ফয়সাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. আল মেয়ান শেখ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডা. মো. ফজলে এলাহী তরুন ও ডা. সাব্বির হোসাইন, মুগদা মেডিকেল কলেজের ডা. তানজিম মাহফুজ মজুমদার, খুলনা মেডিকেল কলেজের ডা. আল আমিন, রাজশাহী মেডিকেল কলেজের ডা. তানভীর আহমেদ তৌকির, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. সাকিব হোসাইন ও ডা. জামান মোহাম্মদ নুরশাদ এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মো. মিসবাহুর রহমান ও ডা. মুসফিকুল ইসলাম রাফিন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: