রাজধানী শহর ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
৯ জুন, মঙ্গলবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
সংস্কৃতিমন্ত্রীর সংবাদ সম্মেলনদুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাও উপস্থিত থাকবেন।
ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচিবিকেল ৫টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ডিপ্লোমেটিক ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আরও পড়ুন