শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো শুরুর চেষ্টা করলেও শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ।মঙ্গলবার (৯

2026-06-09T11:28:21+00:00
2026-06-09T11:28:21+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
খেলা
শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : ২৩)
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো শুরুর চেষ্টা করলেও শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।

টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারেই ৫ রান তোলে। ইনিংসের সূচনা করেন তানজিদ হাসান, যিনি এক বাউন্ডারিতে শুরুটা কিছুটা স্বস্তিদায়ক করেন। তবে দ্বিতীয় ওভারে পরিস্থিতি দ্রুত বদলে যায়।
আরও পড়ুন

স্ট্রাইক পেয়ে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন সাইফ হাসান। নাথান এলিসের প্রথম বলেই চার হাঁকিয়ে ইতিবাচক ইঙ্গিত দেন তিনি। কিন্তু সেই আগ্রাসন বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের বলেই এলিসের ডেলিভারিতে স্লিপে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাইফ। ৫ বল মোকাবিলায় ১ চারসহ ৫ রান করেন তিনি।

দ্রুত উইকেট হারানোর পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতেই উইকেট পতনে বাংলাদেশের ইনিংস গঠনের পরিকল্পনায় চাপ তৈরি হয়।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস। দীর্ঘ ১৫ বছর পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া, ফলে ম্যাচটিকে ঘিরে দুই দলের মধ্যেই বাড়তি উত্তেজনা দেখা যাচ্ছে।

এএডি/


  বিষয়:   শুরু  উইকেট  হারাল  বাংলাদেশ  অস্ট্রেলিয়া 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: