৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

খেলা

শুরুর ধাক্কা সামলে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু শতরানের জুটি গড়ার পথে থাকা দুই ব্যাটারের একজন ফিরতেই বদলে যায়

2026-06-09T13:40:12+00:00
2026-06-09T13:40:12+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
খেলা
৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:৪০ পিএম   (ভিজিট : ১৭)
সংগৃহীত ছবি
শুরুর ধাক্কা সামলে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু শতরানের জুটি গড়ার পথে থাকা দুই ব্যাটারের একজন ফিরতেই বদলে যায় দৃশ্যপট। অল্প সময়ের ব্যবধানে তানজিদ হাসান তামিম, লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর বিদায়ে চাপে পড়ে যায় টাইগাররা।

মঙ্গলবার (৯ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। তবে এরপর দলকে বিপদ থেকে টেনে তোলেন তানজিদ তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দুই ব্যাটার ধীরে ধীরে ইনিংস গড়ে তোলার পাশাপাশি রান তোলার গতিও বাড়ান। দ্বিতীয় উইকেটে ৯১ বলে ৯৬ রানের কার্যকর জুটি গড়ে অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন তারা। তাদের ব্যাটে ভর করেই বাংলাদেশ সহজে তিন অঙ্কের ঘর স্পর্শ করে।
আরও পড়ুন

তবে জুটি ভাঙার পরই ছন্দ হারায় টাইগাররা। সেট হয়ে যাওয়া তানজিদের বিদায়ের পর ক্রিজে আসেন ফর্মে থাকা লিটন দাস। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। দ্রুতই ফিরে যান ড্রেসিংরুমে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক শান্তও।

ফলে মুহূর্তের মধ্যেই শক্ত অবস্থান থেকে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ। এক সময় যেখানে বড় সংগ্রহের সম্ভাবনা দেখা যাচ্ছিল, সেখানে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপ বাড়তে থাকে স্বাগতিক শিবিরে।

এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ২০১১ সালের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। সিরিজের উদ্বোধনী ম্যাচে শুরুতে অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিসই আঘাত হানেন। সাইফ হাসানকে ফেরানোর পাশাপাশি শান্তকেও দ্রুত ফেরানোর সুযোগ তৈরি করেছিলেন তিনি। তবে তখন স্লিপে সহজ ক্যাচ হাতছাড়া করেন মার্নাস লাবুশেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৫ রান। সেই সুযোগ কাজে লাগিয়ে শান্ত ও তানজিদ বড় জুটি গড়লেও শেষ পর্যন্ত সেটিকে আরও বড় ইনিংসে রূপ দিতে পারেনি বাংলাদেশ।

এএডি/


  বিষয়:   শুরু  উইকেট  হারাল  বাংলাদেশ  অস্ট্রেলিয়া 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: