বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। পোস্টটিতে তিনি একটি ছবি শেয়ার করেন, যেখানে তিনি ক্যাপশনে লেখেন ‘পার্লামেন্টের পথে’।
ওই পোস্টের ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে গাড়ি চালিয়ে সংসদে নিয়ে যাচ্ছেন, যা নিয়েই অনলাইনে নানা আলোচনা শুরু হয়।
পোস্টটির কমেন্ট সেকশনে একাধিক নেটিজেন ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানান। একজন মন্তব্য করেন, ভাই ভাগ্যবান, প্রধানমন্ত্রী তাকে গাড়ি চালিয়ে পার্লামেন্টে নিয়ে যাচ্ছে। আরেকজন লেখেন, আগামীতে হয়তো স্যারকে বিএনপির মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে দেখতে পারবো আমরা।
অন্য একজন মন্তব্য করেন, এক ফ্রেমে দুই নেতা।
/ইউএমএইচ