ঝালকাঠিতে ৯ বছরের ভাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি সদর উপজেলার বংকুড়া গ্রামে ৯ বছরের এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. মনির মীর নামে এক ব্যক্তির বিরুদ্ধে

2026-06-09T18:55:59+00:00
2026-06-09T18:55:59+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে ৯ বছরের ভাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:৫৫ পিএম   (ভিজিট : ১১)
ঝালকাঠি থানা। সময়ের আলোর ফাইল ছবি
ঝালকাঠি সদর উপজেলার বংকুড়া গ্রামে ৯ বছরের এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. মনির মীর নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। 

গত (২ জুন) শিশুটির চাচার বিরুদ্ধে এ ঘটনায় অভিযোগ করলে প্রাথমিক তদন্ত শেষে মামলাটি রোববার (৪ জুন) রেকর্ড করে সদর থানা পুলিশ। 

ভিকটিমের মা অভিযোগে উল্লেখ করেন, বংকুড়া গ্রামের মনির সম্পর্কে শিশুটির চাচাতো চাচা। মনিরের বসবাসরত বাড়ির আঙিনায় খেলাধুলা করার জন্য গেলে গত ১ জুন বিকেলে ঘরের মধ্যে ডেকে নেয়। তখন বিকেল আনুমানিক সাড়ে পাঁচটা। মনিরের বসত ঘরে অন্য কোনো সদস্য না থাকার সুযোগে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে শিশুটি তার দাদি ও মায়ের কাছে বিষয়টি জানায়।


অভিযোগে তিনি আরও জানান, ১ জুন বিকেলের ঘটনায় পরের দিন ২ জুন থানায় অভিযোগ দায়ের করি। পরে ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পেয়ে (৪ জুন) মামলাটি রেকর্ড করে। ৫দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত আসামিকে আটক করতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মেহেদী হাসান জানান, অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে মামলাটি রেকর্ড করা হয়েছে। শেখেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মান্নান মামলাটি তদন্ত করছেন। আসামি পলাতক থেকে বারবার স্থান পরিবর্তন করায় এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিকে গ্রেফতারে আমাদের জোর চেষ্টা চলছে। পুলিশের একাধিক টিমের তৎপরতা অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঝালকাঠি  ভাতিজি  ধর্ষণ চেষ্টা  অভিযোগ  মামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: