বিয়ের আশ্বাসে অর্থ আত্মসাৎ, সহকারী পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ গঠন

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বিশ্বাসভঙ্গ করে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেলউদ্দিন প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন

2026-06-09T20:05:26+00:00
2026-06-09T20:05:26+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
বিয়ের আশ্বাসে অর্থ আত্মসাৎ, সহকারী পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ গঠন
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:০৫ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বাসভঙ্গ করে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেলউদ্দিন প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 

মঙ্গলবার (৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভা অভিযুক্ত সোহেলের উপস্থিতিতে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহনের জন্য আগামী ১ জুলাই দিন নির্ধারণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীনির আইনজীবী কামরুজ্জামান শাহীন। 

Advertisement
২০২২ সালের ২৩ নভেম্বর অভিযুক্ত সোহেলউদ্দিন প্রিন্স এর বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন সহকারী কর কমিশনার তানজিনা সাথী।
 
মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালে বাদীনি ও সোহেলউদ্দিন প্রিন্স ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সোহেলউদ্দিন বাদীনিকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। বাদীনি ও তার পরিবারের সঙ্গে সুসম্পর্কের সুবাদে সোহেলউদ্দিন বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নেয়। পরে বাদীনিকে অভিযুক্ত সোহেলউদ্দিন আর বিয়ে করেনি। আর টাকাও ফেরত দেয়নি। 

আদালতে বাদীনির অপর আইনজীবী মোসলেহউদ্দীন জসীম শুনানিতে বলেন, মামলাটি তদন্তকালে সিআইডি সোহেলউদ্দীনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার প্রমাণ পেয়েছে। আসামী পক্ষ থেকে আদালতে এসব বিষয় অস্বীকার করে অব্যাহতি চাওয়া হয়। বিচারক এই পর্যায়ে সোহেলউদ্দিনের অব্যাহতির আবেদন নাকচ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। প্রসঙ্গত, সোহেলউদ্দিনের স্ত্রীর দায়ের করা যৌতুকের অপর একটি মামলা বিচারাধীন আছে।

সময়ের আলো/টিএইচ

Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: