অন্তবর্তীকালীন সরকারের সময় গ্রেফতার ৬১ আইনজীবীর কারামুক্তি দিবস উপলক্ষে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার চেয়ে মানববন্ধন করেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে তারা এই মানববন্ধন করেন। এসময় তারা ড. ইউনুসের বিচার দাবি করে স্লোগান দেন।
মানববন্ধনে কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন বক্তব্য দেন। এ সময় তিনি আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, মামলা পরিচালনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে কারামুক্ত আইনজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট লিটন মিয়া, অ্যাডভোকেট তৌহিদ প্রমুখ।
সময়ের আলো/জেডি