ঘুমের মাঝে ভয় পেলে যে দোয়া পড়বেন

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

মানুষ ঘুমন্ত বা জাগ্রত, উভয় অবস্থাতেই ভয়, উদ্বেগ কিংবা অজানা আশঙ্কায় আক্রান্ত হতে পারে। এমন পরিস্থিতিতে মহানবী (সা.) উম্মতকে আল্লাহর

2026-06-10T23:44:16+00:00
2026-06-10T23:45:11+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ইসলাম
ঘুমের মাঝে ভয় পেলে যে দোয়া পড়বেন
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:৪৪ পিএম  আপডেট: ১০.০৬.২০২৬ ১১:৪৫ পিএম
প্রতীকী ছবি
মানুষ ঘুমন্ত বা জাগ্রত, উভয় অবস্থাতেই ভয়, উদ্বেগ কিংবা অজানা আশঙ্কায় আক্রান্ত হতে পারে। এমন পরিস্থিতিতে মহানবী (সা.) উম্মতকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার জন্য একটি বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়া ভয়-ভীতি, শয়তানের কুমন্ত্রণা এবং অকল্যাণ থেকে নিরাপত্তা লাভে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

দোয়াটি হলো— أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ : ‘আউযু বিকালিমাতিল্লাহিত্তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি, ওয়া শাররি ইবাদিহি, ওয়া মিন হামাযাতিশ শায়াতীন, ওয়া আন ইয়াহদুরূন।’

অর্থ : ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি তাঁর ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর সৃষ্টির অনিষ্টতা থেকে, শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকে।’

সাহাবি আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রা.) বর্ণনা করেন, মহানবী মুহাম্মাদ (সা.) ভয়গ্রস্ত ও আতঙ্কিত ব্যক্তিদের এই দোয়া শিক্ষা দিতেন। (আবু দাউদ, হাদিস : ৩৮৯৩;  তিরমিজি, হাদিস : ৩৫২৮)


ভয়, দুশ্চিন্তা বা অশুভ আশঙ্কা মানুষের স্বাভাবিক অনুভূতি। তবে একজন মুমিন আল্লাহর ওপর ভরসা রেখে তাঁর আশ্রয় প্রার্থনা করেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া হয়—তাঁর শাস্তি, মানুষের অনিষ্ট, শয়তানের প্ররোচনা এবং অকল্যাণকর উপস্থিতি থেকে। তাই ভয় বা অস্থিরতা অনুভব করলে আন্তরিকতার সঙ্গে এই দোয়া পাঠ করা উত্তম।

/এসএকে


  বিষয়:   ঘুম  ভয়  দোয়া  ইসলাম  আমল  হাদিস  মুসলিম 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: