২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের সেরা করদাতাদের সম্মাননা দিতে একটি নীতিমালা তৈরি হচ্ছে।
জানা গেছে, করদাতাদের সম্মান ও স্বীকৃতি দিতে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা-২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নীতিমালার অধীনে খাতভিত্তিক সর্বোচ্চ ২২টি সহ ৬৭ জনকে সেরা করদাতার পুরস্কার দেওয়া হবে।
সবাইকে কর প্রদানে উৎসাহিত করতে এবং করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামাজিকভাবে সম্মানিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সর্বশেষ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ঘোষিত ২০২২-২৩ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে সেরা করদাতা সম্মাননা প্রদান করা হয়।
/মহু