রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টার দিকে জিয়া উদ্যানের

2026-06-12T06:36:06+00:00
2026-06-12T06:36:06+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
জাতীয়
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৬:৩৬ এএম   (ভিজিট : ৪৮)
প্রতীকী ছবি
রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টার দিকে জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 


পুলিশ জানায়, ছিনতাই করে অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন ছিনতাইকারীকে ধাওয়া করে টহল পুলিশ। এ সময় মোটরসাইকেলে থাকা দুই পুলিশ সদস্যের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তারা।

দুজনেরই বাম কাঁধে ছুরিকাঘাতের আঘাত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ২ ছিনতাইকারীকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ।

/কেএইচও


  বিষয়:   রাজধানী  ছিনতাইকারী  ছুরিকাঘাত  পুলিশ  আহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: