মসজিদুল হারাম ও নববীতে আজ জুমার নামাজের ইমাম যারা

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

পবিত্র মক্কার মসজিদুল হারামে (শুক্রবার, ১২ জুন) আজ জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন প্রখ্যাত ক্বারী ও ইসলামিক স্কলার

2026-06-12T11:15:37+00:00
2026-06-12T11:15:37+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
ইসলাম
মসজিদুল হারাম ও নববীতে আজ জুমার নামাজের ইমাম যারা
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:১৫ এএম   (ভিজিট : ১০)
শায়খ ফয়সাল গাজ্জাবী ও শায়খ ড. হুসাইন ইবনে আবদুল আজিজ ইবনে হাসান ইবনে আবদুল আজিজ ইবনে হুসাইন আল শেখ। ছবি : সংগৃহীত
পবিত্র মক্কার মসজিদুল হারামে (শুক্রবার, ১২ জুন) আজ জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন প্রখ্যাত ক্বারী ও ইসলামিক স্কলার শায়খ ফয়সাল গাজ্জাবী।

তিনি ১৯৬৫ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষায় তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর সম্পন্ন করেন—১৯৯৬ সালে মাস্টার্স এবং ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একাডেমিক জীবনে তিনি একই বিশ্ববিদ্যালয়ের কোরআন তিলাওয়াত অনুষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে তিনি ২০০৮ সালে মসজিদুল হারামের ইমাম এবং ২০১৬ সালে খতিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। দীর্ঘদিন ধরে তিনি পবিত্র এই মসজিদে ইমামতি ও খুতবা প্রদানের দায়িত্ব পালন করে আসছেন।

মদিনার মসজিদে নববী

অন্যদিকে মদিনার মসজিদে নববীতে আজ জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন বিশিষ্ট আলেম, বিচারপতি ও খতিব শায়খ ড. হুসাইন ইবনে আবদুল আজিজ আল শেখ।

তিনি বর্তমানে মদিনার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির দায়িত্ব পালন করছেন। বনি তামিম গোত্রের এই আলেম ইসলামী আইনশাস্ত্রে উচ্চতর গবেষণার জন্য বিশেষভাবে পরিচিত। তিনি শায়খ মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাবের বংশধর হিসেবেও পরিচিত।

তার কর্মজীবন শুরু হয় ১৪০৬ হিজরিতে বিচার বিভাগীয় সহকারী হিসেবে। পরবর্তীতে তিনি নাজরান হাইকোর্টে দায়িত্ব পালন করেন এবং ১৪১২ হিজরিতে মদিনার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ১৪১৮ হিজরি থেকে তিনি নিয়মিতভাবে মসজিদে নববীর ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

/এসএকে


  বিষয়:   মসজিদ  হারাম  নববী  জুমা  নামাজ  ইমাম  সৌদি  মদিনা  খুতবা 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: