জিয়া উদ্যানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন শেরেবাংলানগর থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর

2026-06-12T11:55:14+00:00
2026-06-12T11:55:59+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
জাতীয়
জিয়া উদ্যানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:৫৫ এএম  আপডেট: ১২.০৬.২০২৬ ১১:৫৫ এএম
ছবি : সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন শেরেবাংলানগর থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) সামসুজ্জোহা (৩৪) কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন (২০)। দুজনের শরীরের ছুরিকাঘাতের জখম রয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জিয়া উদ্যানের গ্লাস ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, তিনজন অজ্ঞাত ছিনতাইকারী ছিনতাই করে ব্যাটারিচালিত রিকশা যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে ছিনতাইকারীদের ধরে ফেলে। এ সময় এক ছিনতাইকারীরা দুই পুলিশ সদস্যকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।


পরে খবর পেয়ে শেরেবাংলানগর থানা পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

শেরেবাংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মমিন জানান, রাতে ডিউটি করার সময় দুই পুলিশ সদস্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে। তবে এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


সময়ের আলো/আআ



  বিষয়:   জিয়া উদ্যান  ছিনতাইকারী  ছুরিকাঘাত  পুলিশ  আহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: