কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে যুবক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।সীমান্ত সূত্রে জানা

2026-06-12T21:49:19+00:00
2026-06-12T22:06:23+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে যুবক নিহত
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:৪৯ পিএম  আপডেট: ১২.০৬.২০২৬ ১০:০৬ পিএম
মৌলভীবাজারের ম্যাপ। সংগৃহীত ছবি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

সীমান্ত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফের দাবি, ৬-৭ জনের একটি বাংলাদেশি দল চোরাচালানি পণ্য আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের লখাইরচর এলাকায় ১৯৯ ব্যাটালিয়নের লাঠিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাধা দেন।

বিএসএফের ভাষ্যমতে, চোরাকারবারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে সদস্যরা ২ থেকে ৩ রাউন্ড গুলি ছোড়েন। এতে মো. মুজিব আলী (২০) নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম গ্রামের বাসিন্দা এবং মো. আজিব আলীর ছেলে।

এ ঘটনায় জড়িত অন্যরা বাংলাদেশে ফিরে এসে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। নিহত যুবক পূর্বে চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও দাবি করেছে বিএসএফ।

মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির অধিনায়ক সরকার আসিফ।



/ইউএমএইচ
  বিষয়:   কুলাউড়া  সীমান্ত  ভারত  বিএসএফ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: