উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসাসেবা বিপর্যস্ত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এলাকায় প্রায় চার লাখ মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি

2026-06-13T09:41:10+00:00
2026-06-13T09:41:10+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসাসেবা বিপর্যস্ত
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৪১ এএম   (ভিজিট : ২৩)
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলো
মাদারীপুরের শিবচর উপজেলায় ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এলাকায় প্রায় চার লাখ মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি জনবল সংকট ও ব্যবস্থাপনা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে।

১০০ শয্যার আধুনিক ভবন, লিফট, আইসিইউ কক্ষ ও চিকিৎসা সরঞ্জাম থাকলেও পর্যাপ্ত ডাক্তার, নার্স ও টেকনিক্যাল স্টাফ না থাকায় হাসপাতালটি কার্যত অর্ধেকেরও কম সক্ষমতায় চলছে। রোগীর চাপ বাড়লেও বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি অনিয়মিত।

গাইনি ও সার্জারি বিশেষজ্ঞের অভাবে অপারেশন থিয়েটার দীর্ঘদিন বন্ধ রয়েছে। ফলে জরুরি রোগীদের জেলা সদর বা ঢাকায় পাঠাতে বাধ্য হচ্ছেন স্বজনরা। আইসিইউ কক্ষও দীর্ঘদিন ধরে অচল।

পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত দুরবস্থাও প্রকট। ভবনের কিছু অংশে ফাটল, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, নাজুক টয়লেট ব্যবস্থা এবং পরিচ্ছন্নতাকর্মীর ঘাটতির কারণে হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। সম্প্রতি এ নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা হয়।

দুটি লিফট প্রায়ই অচল থাকায় রোগী ওঠানামায় ভোগান্তি দেখা দেয়। ট্রলির অভাবে অনেক সময় রোগীদের কাঁধে করে বা ভ্যানে তোলা হচ্ছে।

সূত্রে জানা গেছে, একাধিক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন শূন্য। অনুমোদিত ১০ জন জুনিয়র কনসালট্যান্টের মধ্যে ৭ জন এবং ৪১ জন চিকিৎসকের বিপরীতে ২৬ জন কর্মরত আছেন। নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ বিভিন্ন পদেও ঘাটতি রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, সীমিত জনবল নিয়েও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে এবং কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, যেমন সাপে কাটা ও কুকুরের কামড়ের ভ্যাকসিনসহ জরুরি সেবা চালু রাখা।

স্থানীয়দের দাবি, দ্রুত জনবল নিয়োগ ও ব্যবস্থাপনার উন্নয়ন না হলে শিবচরের স্বাস্থ্যসেবা পরিস্থিতি আরও সংকটাপন্ন হবে।

/এসএকে


  বিষয়:   উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্স  জনবল  সংকট  চিকিৎসা  সেবা  বিপর্যস্ত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: