বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল

সংবাদ বিজ্ঞপ্তি

রাজনীতি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি সাফল্য কামনা করে রাজধানীতে স্বাগত মিছিল করেছে

2026-06-13T23:13:53+00:00
2026-06-13T23:13:53+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:১৩ পিএম 
বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল। ছবি : সংগৃহীত
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি সাফল্য কামনা করে রাজধানীতে স্বাগত মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার (১৩ জুন) রাজধানীর কাকরাইল মোড় হতে স্বাগত মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাকরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে উক্ত মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এম জি মাসুম রাসেল, শফিউদ্দিন সেন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ফয়েজ, নাসিমা আক্তার শিমু, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজীব, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   রাজনীতি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: