সিএমপিতে বড় রদবদল, ৫ থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীনে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট আটজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।সোমবার

2026-06-16T00:16:27+00:00
2026-06-16T00:16:27+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সিএমপিতে বড় রদবদল, ৫ থানায় নতুন ওসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:১৬ এএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীনে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট আটজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খানকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। তার স্থলে কর্ণফুলি থানার ওসি শাহীনূর আলমকে ডবলমুরিং থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে কর্ণফুলি থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে।

এদিকে খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। তার স্থানে খুলশী থানার ওসির দায়িত্ব পেয়েছেন সিটিএসবির পরিদর্শক মোজাম্মেল হক।

একই আদেশে চকবাজার থানার ওসি মো. বাবুল আজাদকে ডিবি-দক্ষিণে বদলি করা হয়েছে। তার জায়গায় চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনকে চকবাজার থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

চান্দগাঁও থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে ডিবি-দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে।

সিএমপির অফিস আদেশে বলা হয়েছে, বদলি ও পদায়নের এই নির্দেশনা জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এ আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, বিভিন্ন উপপুলিশ কমিশনার, সংশ্লিষ্ট থানা ও বিভাগসহ প্রশাসনের ১১টি গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।

আরবিএন 
  বিষয়:   চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  সিএমপি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: