খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার সোনাডাঙ্গায় এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশ দম্পতির বিরুদ্ধে।নির্যাতনের শিকার গৃহকর্মীর মিলন (১৮) নরসিংদীর বাসিন্দা।বুধবার (১৭ জুন) দুপুরে সোনাডাঙ্গা

2026-06-17T19:59:57+00:00
2026-06-17T20:15:41+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:৫৯ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৮:১৫ পিএম  (ভিজিট : ৮)
ছবি : সময়ের আলো
খুলনার সোনাডাঙ্গায় এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশ দম্পতির বিরুদ্ধে। নির্যাতনের শিকার গৃহকর্মীর মিলন (১৮) নরসিংদীর বাসিন্দা।

বুধবার (১৭ জুন) দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় তাকে গরম কড়াই দিয়ে ছ্যাকা দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

মিলন নামের এতিম এই গৃহকর্মী দীর্ঘদিন ধরে ওই পুলিশ দম্পতির বাসায় কাজ করে আসছিলে। তার শরীরের বিভিন্ন স্থানে পুরোনো আঘাতের চিহ্নও পাওয়া গেছে। 

স্থানীয়রা তাকে বারান্দায় কান ধরে উঠবস ও লাঠি দিয়ে আঘাত করতে দেখে ৯৯৯-এ কল করেন। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।


অভিযোগ অনুযায়ী, তিনি সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন এবং সেখানেই থাকতেন।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সোনাডাঙ্গা থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   খুলনা  সোনাডাঙ্গা  গৃহকর্মী  নির্যাতন  অভিযোগ  পুলিশ  দম্পতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: