৩.৭৫ থেকে ৫.৭৫ ঘণ্টা উজ্জ্বল সূর্যকিরণ থাকবে আগামী ৭ দিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলেও আগামী সাতদিন দৈনিক উজ্জ্বল সূর্যকিরণের সময় ৩.৭৫ থেকে ৫.৭৫ ঘণ্টার মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে

2026-06-18T00:58:40+00:00
2026-06-18T00:58:40+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
৩.৭৫ থেকে ৫.৭৫ ঘণ্টা উজ্জ্বল সূর্যকিরণ থাকবে আগামী ৭ দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:৫৮ এএম 
ছবি : সংগৃহীত
দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলেও আগামী সাতদিন দৈনিক উজ্জ্বল সূর্যকিরণের সময় ৩.৭৫ থেকে ৫.৭৫ ঘণ্টার মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত সপ্তাহে এ সময়ের গড় ছিল ৩.৬০ ঘণ্টা।

বুধবার (১৭ জুন) প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, গত সপ্তাহে দেশের দৈনিক উজ্জ্বল সূর্যকিরণের গড় সময় ছিল ৩.৬০ ঘণ্টা। একই সময়ে দেশের দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ ছিল ২.৯৭ মিলিমিটার। আগামী সাতদিনে দৈনিক উজ্জ্বল সূর্যকিরণের সময় ৩.৭৫ থেকে ৫.৭৫ ঘণ্টার মধ্যে থাকতে পারে।

এ সময় দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ ২.৭৫ থেকে ৪.৭৫ মিলিমিটারের মধ্যে থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে এবং গত সাতদিনে এটি বেশ সক্রিয় ছিল।


আগামী সাতদিনে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং দেশের অন্যান্য অঞ্চলের কিছু কিছু স্থানে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো ও অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া বরিশাল ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সময়ের আলো/আলো
  বিষয়:   উজ্জ্বল  সূর্যকিরণ  আবহাওয়া 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: