সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের ফেরার কার্যক্রম জোরেশোরে চলছে। ইতোমধ্যে প্রায় ৫৯ হাজার হাজি দেশে ফিরে

2026-06-18T10:40:25+00:00
2026-06-18T14:20:01+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:৪০ এএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ২:২০ পিএম
সংগৃহীত ছবি
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের ফেরার কার্যক্রম জোরেশোরে চলছে। ইতোমধ্যে প্রায় ৫৯ হাজার হাজি দেশে ফিরে এসেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ধারাবাহিক ফিরতি ফ্লাইটের মাধ্যমে তাদের দেশে আনা হচ্ছে।

সর্বশেষ হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পর্যন্ত মোট ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। এ লক্ষ্যে তিনটি বিমান সংস্থা মোট ১৪৫টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।

ফ্লাইট পরিচালনায় সবচেয়ে বেশি অংশ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি ৭২টি ফ্লাইট পরিচালনা করেছে। এছাড়া সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইটের মাধ্যমে হাজিদের দেশে ফিরিয়ে এনেছে।

হজ অফিসের হিসাব অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৪ হাজার ৩১৯ জন। বাকি ৫৪ হাজার ৩২০ জন বিভিন্ন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করে দেশে ফিরেছেন।
আরও পড়ুন

এদিকে চলতি হজ মৌসুমে বাংলাদেশি হাজিদের মধ্যে ৫২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। তাদের অধিকাংশই মক্কায় মৃত্যুবরণ করেছেন। এছাড়া মদিনা ও জেদ্দাতেও কয়েকজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের তথ্যও প্রকাশ করা হয়েছে হজ বুলেটিনে। সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে কয়েকশ বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি মক্কা ও মদিনায় পরিচালিত মেডিকেল সেন্টারগুলোতে ব্যাপক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। তথ্যপ্রযুক্তি সহায়তা কেন্দ্র এবং মেডিকেল টিমও হাজিদের নানা ধরনের সহযোগিতা দিয়েছে।

চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয় এপ্রিল মাসে। ১৭ এপ্রিল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। পরবর্তীতে ২১ মে প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম শেষ হয় এবং ২৬ মে অনুষ্ঠিত হয় পবিত্র হজ।

হজ পালন শেষে গত ৩০ মে থেকে হাজিদের দেশে ফেরানোর কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ফিরতি ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যেই অবশিষ্ট হাজিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সময়ের আলো/এএডি/
  বিষয়:   সৌদি  আরব  দেশ  হাজার  হাজি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: