নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে নতুন নেতৃত্ব আনা হয়েছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.

2026-06-18T12:17:02+00:00
2026-06-18T14:17:32+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:১৭ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ২:১৭ পিএম
সংগৃহীত ছবি
দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে নতুন নেতৃত্ব আনা হয়েছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো একটি প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই নিয়োগ কার্যকর করা হয়েছে।
আরও পড়ুন

একইসঙ্গে কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের গত ১৫ জুন জারিকৃত ওই প্রজ্ঞাপনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়। এতে সরকারের উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সহ-সভাপতি এখন থেকে হাসপাতালের প্রশাসনিক ও ব্যবস্থাপনা কার্যক্রমে নেতৃত্ব দেবেন।

সময়ের আলো/এএডি/
  বিষয়:   নতুন  দায়িত্ব  সমাজকল্যাণ  মন্ত্রী  ডা. জাহিদ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: