প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে

2026-06-20T16:51:55+00:00
2026-06-20T16:54:46+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
রাজনীতি
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:৫১ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৪:৫৪ পিএম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতিবাচক ও উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

শনিবার (২০ জুন) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। কিন্তু আমরা এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উসকানির ছায়া দেখতে পাচ্ছি।’


তিনি বলেন, ‘এই সরকার এমন কিছু করবে না যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়। কারণ, আমাদের দলের নামের সামনেই জাতীয়তাবাদী শব্দটি রয়েছে। ফলে দেশের স্বার্থ রক্ষা করেই সরকারকে নানা চক্রান্তের মধ্যদিয়ে এগিয়ে যেতে হবে।’

এসময় রুহুল কবির রিজভী আইসিটি খাতের অগ্রযাত্রার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

/কেএইচও


  বিষয়:   প্রধানমন্ত্রী  সফর  উসকানি  রিজভী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: