ইলিয়াস আলীকে গুমসহ ৩০ জনকে হত্যা করেন জিয়াউল : সেনা সদস্য ইমরুল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বিএনপি নেতা ইলিয়াছ আলীকে গুমসহ ৩০ জনকে ক্রসফায়ারে হত্যা করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এমন অভিযোগ এনেছেন সাক্ষী সেনা

2026-06-21T16:54:56+00:00
2026-06-21T16:54:56+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
আইন-আদালত
ইলিয়াস আলীকে গুমসহ ৩০ জনকে হত্যা করেন জিয়াউল : সেনা সদস্য ইমরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:৫৪ পিএম 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ছবি : সংগৃহীত
বিএনপি নেতা ইলিয়াছ আলীকে গুমসহ ৩০ জনকে ক্রসফায়ারে হত্যা করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এমন অভিযোগ এনেছেন সাক্ষী সেনা সদস্য ইমরুল কায়েস।

রোববার (২১ জুন) মামলার ৫ম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সাক্ষ্যগ্রহণ করা হয়।

সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনালকে সেনা সদস্য ইমরুল কায়েস বলেন, তিনি চাকরি জীবনে জিয়াউল আহসানের বডিগার্ড ছিলেন। জিয়াউল আহসান ১০ জন বিডিআর সদস্যকে ক্রসফায়ারে হত্যা করেছেন। এছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করার কথাও বর্ণনা করেন। জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনি ৩০ জনকে হত্যার অভিযোগ সামনে আনেন।
  
পরে গণমাধ্যমে জিয়াউল আহসানকে ‘নিষ্ঠুর খুনী’ হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

 
তিনি বলেন, সাক্ষ্যগ্রহণে জিয়াউল আহসানের বিরুদ্ধে যথেষ্ট তথ্য উঠে এসেছে। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা জিয়াউল ফুরফুরে মেজাজে ছিলেন বলেও জানান চিফ প্রসিকিউটর।
 
২০২৪ সালের ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর মহাপরিচালক জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে গুম ও হত্যা মামলায় ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। এরপর থেকে জিয়াউল আহসান কারাগারে আছেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ইলিয়াস আলী  গুম  হত্যা  জিয়াউল  সেনা সদস্য 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: