তিন বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

জাতীয়

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ।রোববার

2026-06-21T18:32:08+00:00
2026-06-21T18:32:08+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
তিন বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:৩২ পিএম 
দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সংগৃহীত ছবি
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ।

রোববার (২১ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া ভারী বৃষ্টির পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  
ভারী বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টায়) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টায়) বর্ষণ হতে পারে।

অন্যদিকে, ঢাকাসহ দেশের ১৫ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে সংস্থাটি। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে ১৫ অঞ্চলের বজ্রসহ ঝড়-বৃষ্টির তথ্য জানানো হয়।


নদীবন্দরে পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, রাত ১টার মধ্যে রংপুর, পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 



/ইউএমএইচ



  বিষয়:   বৃষ্টি  আবহাওয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: