মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মী গ্রেফতারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মহাখালীতে মশাল মিছিল

2026-06-22T01:33:22+00:00
2026-06-22T01:33:22+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
রাজনীতি
মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১:৩৩ এএম 
মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল। প্রতীকী ছবি
রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মী গ্রেফতারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মহাখালীতে মশাল মিছিল বের করেছে দলটির নেতা-কর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দিবাগত রাতে এই ঝটিকা মশাল মিছিলের ঘটনা ঘটে।  

এর আগে সকালে রাজধানীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ১৪ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা–পুলিশ। 

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২১ জুন) সকালে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। 

শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, সকাল পৌনে ৮টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের প্রধান সড়কে মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে ছয়জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—আদাবর থানা আওয়ামী লীগের নেতা মো. কবির আহম্মেদ (৫২), কর্মী মিলন ছৌয়ার (৪০), নয়ন শেখ (৩১) এবং যুবলীগের কর্মী মো. ইব্রাহিম (২৬), মো. রাকিব (২৬) ও মো. রাকিব (২৩)।

অন্যদিকে মোহাম্মদপুর থানা পুলিশ সকাল সাড়ে আটটার দিকে কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আরও আটজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মো. কবির ওরফে হুমায়ন কবির (৫৪), মো. কালাম ফরাজি (৪০), কবির হাওলাদার (৪৮), মো. সিরাজ (৩৮), মো. হেলাল হোসেন (৪০), মো. আলী রাজ হোসেন (৩৭), মো. স্বপন মিয়া (৪০) এবং মুরাদ ওরফে মুরাদ মাতবর (২৭)। 

রাজধানীর দুই এলাকায় পুলিশের এই সাঁড়াশি অভিযান ও ১৪ জন গ্রেফতারের পরে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মহাখালী এলাকায় আকস্মিক এই মশাল মিছিল বের করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।  

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নতুন যেকোনো বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   মহাখালী  কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগ  মশাল মিছিল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: