দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি হাজি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ জন বাংলাদেশি হাজি। এখন পর্যন্ত ১৬৪টি ফিরতি ফ্লাইটে

2026-06-22T15:28:41+00:00
2026-06-22T15:28:41+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
জাতীয়
দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি হাজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:২৮ পিএম 
ছবি : সংগৃহীত
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ জন বাংলাদেশি হাজি। এখন পর্যন্ত ১৬৪টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজসংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, রোববার (২১ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৪টি ফ্লাইটে ফিরেছেন ২৮ হাজার ৩৭১ জন, সৌদি এয়ারলাইনসের ৫৮টি ফ্লাইটে ফিরেছেন ২২ হাজার ৩০০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন আরও ৮ হাজার ৬৭২ জন হাজি।

এ পর্যন্ত দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৯ হাজার ১২১ জন।

এদিকে, চলতি বছরের হজ পালন করতে গিয়ে মোট ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া হজ মৌসুমে সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি হাজি।

উল্লেখ্য, চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে। হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখ মুসল্লি সৌদি আরবে সমবেত হন। তাদের মধ্যে বাংলাদেশ থেকে অংশ নেন ৭৮ হাজারের বেশি হজযাত্রী। গত ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে এবং আগামী ৩০ জুন দেশে পৌঁছাবে চলতি বছরের হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   দেশ  হাজার  হাজি  সৌদি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: