গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি ২৪ ঘণ্টা কাজ করছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে বর্তমানে টেলিভিশন, দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালসহ মোট ১ হাজার ৯৬৯টি নিবন্ধিত গণমাধ্যম রয়েছে; পাশাপাশি অনলাইন ও সামাজিক যোগাযোগ

2026-06-22T17:30:28+00:00
2026-06-22T17:30:28+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি ২৪ ঘণ্টা কাজ করছে : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৩০ পিএম 
সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সংগৃহীত ছবি
দেশে বর্তমানে টেলিভিশন, দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালসহ মোট ১ হাজার ৯৬৯টি নিবন্ধিত গণমাধ্যম রয়েছে; পাশাপাশি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রুখতে তথ্য অধিদফতরের একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কাজ করছে। 

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বাদশ দিনে পৃথক দুটি লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এই তথ্য জানান।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সারাদেশে অনলাইন সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সরকার নিবিড়ভাবে কাজ করছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে যে-কোনো অপপ্রচার ছড়ালে তথ্য অধিদফতরের বিশেষায়িত কমিটি দ্রুততম সময়ে তার সত্যতা নিশ্চিত করে প্রকৃত ঘটনা ‘তথ্যবিবরণী’ ও ‘প্রতিবাদলিপি’ আকারে সব গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে পাঠিয়ে দিচ্ছে। 

এছাড়া বিভাগীয় পর্যায়ের আঞ্চলিক তথ্য অফিসসমূহ নিজ নিজ অঞ্চলের অনলাইন সংবাদ মাধ্যমের ওপর নজরদারি রাখছে এবং সাইবার হয়রানির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে নিয়মিত বিশেষ নিবন্ধ ও ফিচার প্রকাশ করা হচ্ছে।


অন্যদিকে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী দেশের গণমাধ্যমের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, দেশে অনুমোদিত ৫৯টি টিভি চ্যানেলের মধ্যে বর্তমানে রাষ্ট্রীয় ৪টিসহ মোট ৩৯টি চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে। 

এছাড়া প্রকাশিত ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকার মধ্যে ঢাকা হতে ৫৯৩টি ও জেলা পর্যায় থেকে ৮৪৩টি প্রকাশিত হচ্ছে। পাশাপাশি নিবন্ধিত ৪৭৪টি অনলাইন পোর্টালের মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন ক্যাটাগরিতে ১৩১টি এবং আঞ্চলিক ক্যাটাগরিতে রয়েছে ৬১টি।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   গুজব প্রতিরোধ  ফ্যাক্ট-চেকিং কমিটি  তথ্যমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: