বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বংশাল থানার মো. মোখলেছিনকে হত্যা চেষ্টার মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২২ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার এসআই মো. আশরাফ হোসেন আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন করেন।
এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেফতারের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আগস্টের ৫ তারিখ মিছিলরত অবস্থায় চানখারপুল মোড়ে নাজিমউদ্দীন রোডে বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। ওই ঘটনায় গত বছরের ১ জানুয়ারি ভুক্তভোগী মোখলেছিন বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
সময়ের আলো/আআ